ads

রবিবার , ২ জানুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জানুয়ারি ২, ২০২২ ৬:৫৩ অপরাহ্ণ

‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে ২ জানুয়ারি রবিবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ওইসময় তিনি বলেন, জাতীয় সমাজসেবা দিবস আন্তর্জাতিক দিবস না হলেও এর তাৎপর্য সার্বজনীন ও বিশ্বময়। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক দেশের অবহেলিত জনগোষ্ঠী আজ সুফল পাচ্ছে। সেই সাথে দেশ এগিয়ে যাচ্ছে এবং প্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধীরাও আর অবহেলিত নয় তারাও সমাজে অন্যান্য মানুষের মত সামাজিক মর্যাদা পাচ্ছে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক মোঃ হায়দার আলী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসী, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি এরশাদ আলী, আয়নাল হোসেন, আব্দুর রশিদ প্রমুখ।

Shamol Bangla Ads

আলোচনা শেষে ২ লক্ষ ৭০ হাজার টাকার সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, ২টি হুইল চেয়ার, ৩ জন ইউনিয়ন সমাজকর্মী ও ১ জন সমাজসেবা কর্মকর্তার মাঝে বর্ষসেরা পুরস্কার বিতরণ করা হয়। ওইসময় সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads