ads

রবিবার , ২ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আ’লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন

খবর টি পড়েছেন : ২৪৭
ঝিনাইগাতীতে বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আ’লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী, বর্তমান চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মন্টু। ২ জানুয়ারি রবিবার বিকেলে উপজেলার বনগাঁও বাজারের নির্বাচনী কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে মো. হাবিবুর রহমান মন্টু বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছেন। আমি দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছি। কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. আশরাফুল আলম পলাশ বিদ্রোহী প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পক্ষে কাজ করছেন ইউনিয়ন কমিটির সভাপতি মো. আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক মো. আব্দুছ ছালামসহ দলীয় নেতা-কর্মীরা।

তিনি বলেন, উপজেলা কমিটিকে বিষয়টি অবহিত করা হলেও প্রয়োজনীয় কোন পদক্ষেপ নেয়া হয়নি। ফলে নৌকার বিজয় অনিশ্চিত হয়ে পড়ছে। তিনি বিদ্রোহীদের বিরুদ্ধে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

Shamol Bangla Ads

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন, বিষয়টি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে জানানো হয়েছে । শিগগিরই তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে রেহানা ইদ্রিস মডেল একাডেমির ফল প্রকাশ ও… পরবর্তী সংবাদ নকলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads