ads

রবিবার , ২ জানুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের গারো পাহাড়ে হাতি হত্যা মামলায় দুইজন কারাগারে

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জানুয়ারি ২, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে হাতি হত্যায় বনবিভাগের দায়ের করা প্রথম মামলায় দুই ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ২ জানুয়ারি রবিবার দুপুরে এ দুজন শেরপুরের বন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। এরা হচ্ছেন শ্রীবরদী উপজেলার মালাকুচা গ্রামের মো. আমেজ উদ্দিন ও মো. শাহজালাল।

Shamol Bangla Ads

জানা যায়, গত বছরের ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা গ্রামের সীমান্তবর্তী গারো পাহাড়ে জিআই তারে বিদ্যুত সংযোগে জড়িয়ে একটি হাতির মৃত্যু হয়। প্রাথমিকভাবে বিদ্যুতায়িত হয়ে হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম এ ঘটনায় প্রথমে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ১১ নভেম্বর চারজনের নামে মামলা দায়ের করেন। তারা হলেন- মালাকুচা এলাকার দুই ভাই আমেজ উদ্দিন ও সমেজ উদ্দিন এবং মো. আশরাফুল ও মো. শাহজালাল। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এ এই মামলা করা হয়।

এর প্রেক্ষিতে রবিবার আদালতে জামিন আবেদন করেন সমেজ উদ্দিন ও শাহজালাল। তবে বন আদালতের বিচারক শরিফুল ইসলাম খান তাদের জামিন আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন। শ্রীবরদী উপজেলার বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads