‘মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা ‘ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ২ জানুয়ারি রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।

ওইসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সমাজসেবা থেকে সুবিধাভোগী নারী,পুরুষ ও শিশু এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় ৪৮ জন প্রতিবন্ধীর মাঝে প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়।




