শেরপুরে এবার অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ২৩ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বাগরাকসাস্থ এলাকায় আদরজান ফাউন্ডেশনের উদ্যোগে শেরপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ৫০ জন প্রতিবন্ধীর মাঝে ওই কম্বল বিতরণ করেন তিনি।

ওইসময় সাপ্তাহিক শ্যামলী শেরপুরের নির্বাহী সম্পাদক মোঃ উমর ফারুক, বার্তা সম্পাদক আছাদুজ্জামান মোরাদ, কৃষকলীগ নেতা মাহবুবুর রহমান লিটন, জেলা যুব মহিলা লীগ নেত্রী মাহবুবা রহমান শিমুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার সন্ধ্যায় তেরাবাজার জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম ছাত্রদের মাঝে আদরজান ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করেন এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ওইসময় অন্যান্যের মধ্যে তেরাবাজার জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির আহ্বায়ক আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, মাদ্রাসার মোহতামীম মাওলানা সিদ্দিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এক সপ্তাহ ধরে সাবেক এমপি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী শেরপুর সদর উপজেলাসহ পৌর শহরের রাতের অন্ধকারে বিভিন্ন স্থান ঘুরে ঘুরে হতদরিদ্র শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে মানুষের মাঝে কম্বল বিতরণ করে চলেছেন।




