সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে শেরপুরের শ্রীবরদীর তাতিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুর রউফ মিয়ার আয়োজনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার বটতলা বাজারে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট মো. আব্দুর রউফ মিয়া।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তাতিহাটি ইউপিতে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আসাদউল্লাহ বিল্লাল নানাভাবে তার কর্মী-সমর্থকদের হুমকি-ধামকি দিচ্ছে। সেইসাথে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। এতে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েছে। এজন্য তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জেলা ও উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তবে অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী আসাদউল্লাহ বিল্লাল বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা মিথ্যা ও বানোয়াট।




