ads

বুধবার , ২২ ডিসেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
ডিসেম্বর ২২, ২০২১ ১:০৭ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে ২১ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলার এ.পি পাইলট ইনস্টিটিউটে সকল প্রিজাইডিং অফিসারদের সাথে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

Shamol Bangla Ads

সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস প্রমুখ।

ওইসময় জেলা ও উপজেলা নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তা, রির্টানিং অফিসার, সহকারী রির্টানিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর রবিবার শ্রীবরদী উপজেলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Need Ads