ads

বুধবার , ২২ ডিসেম্বর ২০২১ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ডিসেম্বর ২২, ২০২১ ১২:৪২ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ইউনিয়নপরিষদ নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার আহমদনগর উচ্চ বিদ্যালয় মাঠে ওই সভার আয়োজন করা হয়। এতে নির্বাচনি আচরণ বিধিমালার তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শেরপুরের জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ।

Shamol Bangla Ads

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান প্রমুখ।

Shamol Bangla Ads

মতবিনিময় সভায় জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্যা ও সাধারণ সদস্যগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, পঞ্চম ধাপে আগামি ৫ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলার ৭ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৯ জন ও সাধারণ সদস্য পদে ২৬৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Need Ads