ads

বুধবার , ২২ ডিসেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও অ্যাক্রোবেটিক প্রদর্শনী

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ডিসেম্বর ২২, ২০২১ ১:২৫ অপরাহ্ণ

শেরপুরে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এক আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান ও অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ.জেড মোরশেদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান আকন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তার।

সভায় বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সহকারি কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ, সহকারী কমিশনার রুয়েল সাংমা, এনডিসি সাদিক আল শাফিন, সহকারী কমিশনার মিজানুর রহমান, শেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, শেরপুর প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করা হয়। পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads