শেরপুরে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর শুক্রবার রাতে শেরপুর পৌর শহরের গৃদা নারায়নপুরস্থ বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুল মাঠে শেরপুর পৌর বিএনপি আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এর আগে জাতীয় ও দলীয় পতাকা এবং পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল।

পৌর বিএনপির আহ্বায়ক প্রভাষক এবিএম মামুনুর রশিদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, সাধারণ সম্পাদক মো. হযরত আলী ও ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
এতে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, এ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী, ভিপি এস. এম. শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম মাসুদ, আবু রায়হান রূপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. কামরুল হাসান, জেলা ছাত্রদল সভাপতি মো. শওকত হোসেন। সম্মেলনে পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সকল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পৌর বিএনপির সকল কাউন্সিলরদের সর্বসম্মিলিত মতামতের ভিত্তিতে প্রভাষক এ. বি. এম মামুনুর রশিদ পলাশকে সভাপতি ও আবু রায়হান রূপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।




