শেরপুরে সংবাদপত্রের এজেন্ট ও সুমন সংবাদপত্র এজেন্সীর প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিকের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ১১ ডিসেম্বর শনিবার।

২০০৮ সালের এই দিনে তিনি বি-ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ১ মেয়ে রেখে যান।
এদিকে মরহুমের রূহের মাগফিরাত কামনায় পাকুড়িয়া বাদাপাড়ায় তার নিজ বাসভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার সকল শুভাকাঙ্ক্ষী, আত্নীয় স্বজন ও বন্ধুদের কাছে দোয়া চেয়েছেন মরহুমের বড় ছেলে সাংবাদিক নাজমুল হোসাইন।




