ads

শুক্রবার , ১০ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গ্রামীণ ব্যাংকের ১০ তলাবিশিষ্ট যোনাল অফিস কমপ্লেক্স নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

খবর টি পড়েছেন : ৬৯৩
শেরপুরে গ্রামীণ ব্যাংকের ১০ তলাবিশিষ্ট যোনাল অফিস কমপ্লেক্স নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল : হুইপ আতিক

শেরপুরে গ্রামীণ ব্যাংকের ১০ তলাবিশিষ্ট যোনাল অফিস কমপ্লেক্স অফিস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১০ ডিসেম্বর শুক্রবার বিকেলে শহরের গৌরীপুর এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হলেও এখন বাংলাদেশ কোন দুর্যোগে সহযোগিতা নেয় না। বরং অন্যান্য দেশকে সহায়তা করে, যা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে। তিনি বলেন, ব্যবস্থাপনা সঠিক থাকলে ব্যাংক দ্রুত প্রতিষ্ঠিত হয়। আর ব্যাংকে অনিয়ম-অব্যবস্থাপনা থাকলে তা সম্ভব হয় না। কোনো গ্রাহক যাতে ব্যাংকে এসে হয়রানীর শিকার না হয় সেদিকে খেয়াল রাখার আহবান জানান তিনি। শেরপুরে ব্যাংকের যোনাল অফিস প্রতিষ্ঠার জন্য তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এই ব্যাংক শেরপুরের উন্নয়নে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন।

গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. নজরুল ইসলাম, গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন হাওলাদার, জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী ও জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।

Shamol Bangla Ads

আবৃত্তিকার শ্যামলী মালাকার ও শেরপুর গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার আব্বাছ উদ্দীন সিদ্দীকির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, হুইপকন্যা সাদিয়া রহমান অপি প্রমুখ।

অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ইউপি নির্বাচনে ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫০… পরবর্তী সংবাদ শেরপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ॥ সভাপতি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads