ads

শুক্রবার , ১০ ডিসেম্বর ২০২১ | ৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ইউপি নির্বাচনে ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫০ জনের মনোনয়নপত্র দাখিল

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ডিসেম্বর ১০, ২০২১ ১২:১২ অপরাহ্ণ

সাধারণ সদস্য পদে ২৭০ ও সংরক্ষিত সদস্য পদে ১০৯ জনের মনোনয়নপত্র দাখিল

পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৭ প্রার্থীসহ ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সাধারণ সদস্যপদে ২৭০ জন ও সংরক্ষিত নারী সদস্যপদে ১০৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ওই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

Shamol Bangla Ads

জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার সাত ইউনিয়নের কয়েকটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত একাধিক প্রার্থী ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে রয়েছেন ঝিনাইগাতী সদর ইউপির বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মোফাজ্জল হোসেন, ধানশাইল ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম, কাংশা ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আনার উল্ল্যাহ, হাতীবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ফসিউর রহমান, সদস্য ইমরান সরকার, রফিকুল ইসলাম ও মো. আসলাম।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন, ইউনিয়ন আওয়ামী লীগ থেকে প্রার্থীদের যে তালিকা দেওয়া হয়েছে, সেটিই জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রে পাঠানো হয়েছে। দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী যাঁকে যোগ্য মনে করেছেন, তাকেই মনোনয়ন দিয়েছেন। এরপরও যারা ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন, তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা হবে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, তফসিল অনুযায়ী ঝিনাইগাতী উপজেলার ইউপি নির্বাচনে মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ ডিসেম্বর। আর ভোট গ্রহণ করা হবে আগামী ৫ জানুয়ারি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads