ads

মঙ্গলবার , ৭ ডিসেম্বর ২০২১ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মানুষ হাতি দ্বন্দ্ব নিরসনে সভা অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী
ডিসেম্বর ৭, ২০২১ ৬:৩২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে মানুষ হাতি দ্বন্দ্ব নিরসনে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর মঙ্গলবার বনবিভাগের উদ্যোগে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্কে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, বন্যহাতির সাথে দ্বন্দ্ব নিরসনের জন্য জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার হাতি চলাচলের এলাকাকে বন্যহাতির অভয়াশ্রম করার প্রকল্প হাতে নিয়েছে সরকার। কোন অবস্থাতেই বন্যহাতিকে বৈধ্যুতিক শক দিয়ে মারা যাবে না। যদি কেউ এমন কাজ করেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বন্যহাতির আক্রমনে নিহত পরিবারকে ৩ লাখ, আহতকে ১ লাখ ও ফসলের ক্ষতিপুরণ হিসেবে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথাও জানান তারা। তাই ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি ২৪ ঘন্টার মধ্যে কর্তৃপক্ষকে জানান তাহলে তারা তদন্ত করে ১৫ দিনের মধ্যেই ক্ষতিপুরণ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে মানুষ হাতি দ্বন্দ্ব নিরসনে করণীয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন বন সংরক্ষক আরএসএম মনিরুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রহুল আমিন, শেরপুরের সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম,  নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপ্লব কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, ইআরটি সদস্য ইমতিয়াজ আহমেদ প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার,  ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল-মাসুদ, ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ সুমন মিয়া, বালিজুড়ি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, গজনী ফরেস্ট বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, বিজিবি প্রতিনিধিসহ বন কর্মকর্তা-কর্মচারী, সেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ এলাকার শতশত মানুষ অংশগ্রহণ করেন।

পরে প্রধান অতিথি মোস্তফা কামাল ৩২ জন উপকারভোগীর মাঝে সামাজিক বনায়নের লভ্যাংশের ১ কোটি ৯ লাখ ৯৬ হাজার ৫৬২ টাকার চেক, ইলিফেন্ট রেসপন্স টিমের সদস্যদের মাঝে বিভিন্ন উপকরণ ও গত এপ্রিল মাসে বন্যহাতির আক্রমণে নিহত অপুর্ব চাম্বুগং এর পরিবারের সদস্যের মাঝে ক্ষতিপুরণ হিসেবে ৩ লাখ টাকার চেক বিতরণ করেন।

Need Ads
error: কপি হবে না!