ads

মঙ্গলবার , ৭ ডিসেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা রোধে ১৬ দিনের কর্মসূচির উদ্বোধন

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
ডিসেম্বর ৭, ২০২১ ৬:০৯ অপরাহ্ণ

‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীর সীমান্তের বালুঝুড়ি এলাকায় বর্ণাঢ্য র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর প্রতি সহিংসতা রোধে ১৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে ৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে কারিতাসের সমাজ পরিচালিত স্থায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মার্সেল ডি কস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বকশিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।

স্থায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচীর জুনিয়র কর্মসূচি কর্মকর্তা সুরুঞ্জন রাকসাম এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পুষ্টি বিষয়ক সুপারভাইজার মনি আক্তার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আদর্শ যুব সংঘের সভাভপতি জুয়েল রানা, বালুঝুড়ি আদর্শ সঞ্চয় ও ্ঋণদান কর্মসূচীর সভাপতি রতন বানোয়ারি, সমাজ সেবিকা তেনজিনা দেওয়া ও দিঘলাকোনা মিশনের রেভা ফাদার ডমিনিক সরকার প্রমূখ।

Shamol Bangla Ads

এতে অংশ গ্রহণ করেন সমাজ পরিচালিত স্থায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচির আওতায় সংগঠনের নেতৃবৃন্দসহ সকল সদস্যরা।

 

Need Ads