ads

বুধবার , ৮ ডিসেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ডিসেম্বর ৮, ২০২১ ১২:৪০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে র‌্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ মো. ফিরোজ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার মাটিফাটা গাজীরমোড় থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা।

Shamol Bangla Ads

ফিরোজ উপজেলার মেঘাদল বকুলতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে। বুধবার সকালে মাদক আইনের মামলাসহ ধৃত ফিরোজকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর পৌণে ১টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে শ্রীবরদী উপজেলার মাটিফাটা গাজীর মোড় এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। ওইসময় ২ কেজি গাঁজাসহ ফিরোজকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। ওই ঘটনায় ধৃত ফিরোজ মিয়ার বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে র‌্যাব।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads