ads

রবিবার , ৫ ডিসেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি মানিক, সম্পাদক শওকত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ডিসেম্বর ৫, ২০২১ ৩:০৩ অপরাহ্ণ

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর শনিবার বিরতিহীনভাবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আশরাফুল ইসলাম মানিক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শওকত হোসেন।

Shamol Bangla Ads

অন্যান্য পদে নির্বাচিতরা হচ্ছেন সিনিয়র সহসভাপতি মো. বিল্লাল হোসেন, সহ-সভাপতি মো. ফারুক আহমেদ, সহসাধারণ সম্পাদক মো. আলাল মিয়া ও মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. জুলু মিয়া, কোষাধ্যক্ষ মো. আতাউর রহমান, দপ্তর সম্পাদক মো. রিপন মিয়া এবং নির্বাহী সদস্য মো. আনোয়ার হোসেন।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট নারায়ণ চন্দ্র হোড় জানান, এ নির্বাচনে ১০টি পদে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ১ হাজার ৮৩ জন ভোটারের মধ্যে জন ১ হাজার ১৭ জন ভোটার ভোট প্রদান করেন।

Shamol Bangla Ads

এদিন শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসের ছানুসহ অনেকেই নির্বাচন পর্যবেক্ষণ করেন।

 

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads