শেরপুরের নকলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা যুবলীগের আয়োজনে ৪ ডিসেম্বর শনিবার রাতে নকলা পৌরশহরের সুমাইয়া প্লাজায় যুবলীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল।
বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এফ এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন, সদস্য রফিকুল ইসলাম, মো. আকরাম হোসেন, সরফরাজ খাঁন প্রমুখ। ওইসময় উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









