ads

রবিবার , ৫ ডিসেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সেবার মান নিশ্চিতকরণে নাগরিক কমিটির মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ডিসেম্বর ৫, ২০২১ ৩:৫১ অপরাহ্ণ

শেরপুরে সরকারি সেবার মান নিশ্চিতকরণে মতবিনিময় সভা করেছে জেলা নাগরিক কমিটি। ৫ ডিসেম্বর রবিবার দুপুরে শহরের নিউমার্কেট আইডিইবি ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাংবাদিক শরিফুর রহমান।

Shamol Bangla Ads

সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, ঝিনাইগাতী উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম মান্নান, সম্পাদক জসিন্তা দফো, শ্রীবরদীর সম্পাদক দিদার হোসেন, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক হাকিম বাবুল, প্রিপ ট্রাস্টের প্রকল্প সমন্বয়কারি সঞ্জিত কুমার দে প্রমুখ। জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ ষান্মাসিক এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, দাতা সংস্থা ইউকে এইডের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় বাস্তবায়িত হচ্ছে ‘সেবার মান নিশ্চিতকরণে নাগরিকদের সম্পৃক্তকরণ প্রকল্প’। ওই প্রকল্পের আওতায় গঠন করা হয়েছে জেলা ও উপজেলা নাগিরক কমিটি। সরকারি সেবাদানকারি অফিস এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সেবাসমুহের বিষয়ে সাধারণ নাগরিকরা যাতে জানতে পারেন, যথাযথ সেবা পান, কোন ধরনের হয়রানি কিংবা জটিলতার শিকার না হন সেসব বিষয়ে অ্যাডভোকেসি এবং লবিং করে থাকেন নাগরিক কমিটির সদস্যরা।

Shamol Bangla Ads

নাগরিক কমিটির ভুমিকার কারণে গত ৬ মাসে ১৫৯ জন বিধবা ও বয়ষ্ক ভাতাভোগীর মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদানকারি প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর জটিলতা নিরসন হওয়ায় তারা আটকে থাকা ৩ মাসের ভাতার টাকা তুলতে পেয়েছেন। সার-বীজের ন্যায্যমুল্য নিশ্চিত করতে কৃষি কর্মকর্তা ও ডিলারদের নিয়ে গণশুনানীর ফলে ১ হাজার ৯০০ কৃষকের আনুমানিক সাড়ে ১১ লাখ টাকা সাশ্রয় হয়েছে। করোনাকালে ক্ষতিগ্রস্তরা প্রণোদনার ৭ হাজার টাকা করে পেয়ে ২শ জন দরিদ্র নারী-পুরুষ আত্মকর্মে নিয়োজিত হয়ে স্বাবলম্বী হয়েছেন। সভায় জেলা নাগরিক কমিটিকে আরও গতিশীল ও সক্রিয়করণের উপর গুরুত্বারোপ করা হয়।

 

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads