ads

শনিবার , ২৭ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা ও নালিতাবাড়ীর ইউপি নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ২৭, ২০২১ ২:৫৬ অপরাহ্ণ

আগামীকাল ২৮ নভেম্বর রবিবার তৃতীয় ধাপে শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। ২৭ নভেম্বর শনিবার দুপুরে ব্যালট পেপার ছাড়া অন্যান্য সব সরঞ্জামাদি গাড়িতে করে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন পুলিশ-আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Shamol Bangla Ads

তবে শুধু ব্যালটপেপার আগামীকাল ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. শানিয়াজ্জামান।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এবারের নির্বাচনে ২১ ইউনিয়নের মধ্যে ২ টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাকি ১৯ টি ইউনিয়নে ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সদস্য ও সংরক্ষিত সদস্য পদে সবগুলো ইউনিয়নেই ভোটগ্রহণ হবে।

Shamol Bangla Ads

এ নির্বাচনে নকলা উপজেলায় ৩৫ জন চেয়ারম্যান প্রার্থী, ২৮৬ জন সাধারণ সদস্য প্রার্থী ও ৮৯ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ৯৫০ জন।

আর নালিতাবাড়ী উপজেলায় ৪১ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৭০ জন সাধারণ সদস্য প্রার্থী ও ১৪৫ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৫ হাজার ৫২০ জন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads