ads

রবিবার , ২৮ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা-নালিতাবাড়ী উপজেলার ২১ ইউপিতে ভোট গ্রহণ শুরু

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ২৮, ২০২১ ৮:৪০ পূর্বাহ্ণ

তৃতীয় ধাপে শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ২৮ নভেম্বর রবিবার সকাল ৮টা থেকে ওই ভোট গ্রহণ শুরু হয়।

Shamol Bangla Ads

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এবারের নির্বাচনে ২১ ইউনিয়নের মধ্যে দুইটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাকি ১৯ টি ইউনিয়নে ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে সবকটি ইউপিতেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সরেজমিনে নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরুষ ও নারী ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোরশেদ আলম জানান, এ কেন্দ্রে ৯০২ জন ভোটার রয়েছেন। সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ শেষ হবে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, এ নির্বাচনে নকলা উপজেলায় ৩৫ জন চেয়ারম্যান প্রার্থী, ২৮৬ জন সাধারণ সদস্য প্রার্থী ও ৮৯ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ৯৫০ জন । আর নালিতাবাড়ী উপজেলায় ৪১ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৭০ জন সাধারণ সদস্য প্রার্থী ও ১৪৫ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৫ হাজার ৫২০ জন ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads