ads

শনিবার , ২৭ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযানে ৩৮৫ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ২৭, ২০২১ ২:০১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযানে ৩৮৫ পিস ইয়াবাসহ বিল্লাল হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ২৬ নভেম্বর শুক্রবার দুপুরে উপজেলার ইউনিয়নের জুলগাও এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪’র সদস্যরা। বিল্লাল স্থানীয় মোঃ আশরাফ আলীর ছেলে। শনিবার সকালে মাদক আইনের মামলা তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে ঝিনাইগাতী উপজেলার জুলগাও এলাকায় মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল।

ওইসময় ৩৮৫ পিস ইয়াবাসহ বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা।

Shamol Bangla Ads

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads