ads

শুক্রবার , ২৬ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৭৫
শ্রীবরদীতে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শ্রীবরদী উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৬ নভেম্বর শুক্রবার বিকেলে বিএনপি শ্রীবরদী উপজেলা ও পৌর শাখার আয়োজনে শ্রীবরদী পশ্চিম বাজার এলাকায়  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

Shamol Bangla Ads

সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল।শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক  ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল। সম্মেলনে সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলের মাধ্যমে শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি পদে আব্দুর রহিম দুলাল ও সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন দুলাল  এবং পৌর বিএনপির সভাপতি পদে ফজলুল হক চৌধুরী অকুল ও আনিসুজ্জামান খোকনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

Shamol Bangla Ads

এছাড়াও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে চেয়ারম্যান পদে ৬৮, সাধারণ সদস্য ৩৪৪ ও… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযানে ৩৮৫ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads