ads

শুক্রবার , ২৬ নভেম্বর ২০২১ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে চেয়ারম্যান পদে ৬৮, সাধারণ সদস্য ৩৪৪ ও সংরক্ষিত ১৩৪ জনের মনোনয়নপত্র দাখিল

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
নভেম্বর ২৬, ২০২১ ১:৫৭ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৮, সংরক্ষিত সদস্য ১৩৪ ও সাধারন সদস্য পদে ৩৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৫ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমূখর পরিবেশে প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনে ৪ জন রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করবেন। ওই তথ্যগুলো নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার এন.এম সাজ্জিল সাদিক।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাচন অফিসার ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এন.এম সাজ্জিল সাদিক জানান, শ্রীবরদী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১৪ জন, সাধারন সদস্য পদে ৪১ জন, ভেলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন, সাধারন সদস্য পদে ৩৯ জন, গোশাইপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১৯ জন, সাধারন সদস্য পদে ৩১ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার হুমায়ুন দিলদার জানান, কাকিলাকুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত সদস্য পদে ১৫ জন, সাধারন সদস্য পদে ৩৫ জন এবং সিংগবরুনা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১১ জন, সাধারন সদস্য পদে ৪১ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন ।

Shamol Bangla Ads

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার রহুল আলম তালুকদার জানান, গড়জরিপা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১৯ জন, সাধারন সদস্য পদে ৪৫ জন ও কুড়িকাহনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত সদস্য পদে ১৮ জন, সাধারন সদস্য পদে ৩৭ জন।

এছাড়াও উপজেলা শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার জিয়াউল হক জানান রানীশিমুল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন, সাধারন সদস্য পদে ৪৪ জন এবং তাতিহাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন, সাধারন সদস্য পদে ৩১ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন।

উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর মনোয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে। প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads