ads

বৃহস্পতিবার , ২৫ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলায় নবমবারের মত সেরা করদাতা সাদী, তরুণ করদাতা সাকী

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ২৫, ২০২১ ১১:১২ পূর্বাহ্ণ

শেরপুরের তরুণ শিল্পপতি, বিনয়ী স্বভাবের প্রতিভাবান তরুণ শিল্পপতি ও জেএন্ডএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীনের (করবাহাদুর পরিবার) বড় ছেলে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাদুজ্জামান সাদী ২০২০-২০২১ করবর্ষের জন্য জেলায় সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে টানা নবমবারের মত তৃতীয় সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। ২৪ নভেম্বর বুধবার সকালে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ময়মনসিংহ কর অঞ্চলের আয়োজনে সেরা করদাতাদের সম্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠান-২০২১ এ শেরপুর জেলার ৩য় সেরা করদাতা হিসেবে মোঃ সাদুজ্জামান সাদীকে পুরস্কৃত করা হয়।
এছাড়া জেলায় দ্বিতীয়বারের মতো সেরা তরুণ করদাতা হয়েছেন জেএন্ডএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীনের ছোট ছেলে জেএন্ডএস গ্রুপের পরিচালক সাইফুল নাহি জিন্নুর সাকী।

Shamol Bangla Ads

কর অঞ্চল ময়মনসিংহের কর কমিশনার মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত কর কমিশনার ড. মোঃ সামছুল আরেফিন এর সার্বিক তত্বাবধানে আয়োজিত সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের সম্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।

ওইসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম, দি ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট সাদিক হোসেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সর্বোচ্চ করদাতা মাহবুবুল আলম, ময়মনসিংহ জেলার সর্বোচ্চ করদাতা মোঃ মাহবুব রেজা করিম।

Shamol Bangla Ads

‘আপনার দেয়া আয়কর দেশকে করবে স্বনির্ভর, আমার কর আমি দেব আমার দেশ আমি গড়ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কর অঞ্চল ময়মনসিংহ সিটি কর্পোরেশন, শেরপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, জামালপুর ও ময়মনসিংহ জেলাসহ ৫টি জেলার, রিয়েল এস্টেট, সর্বোচ্চ কর, দীর্ঘসময় কর, নারী ও তরুণ (৪০ বছরের নিচে) ক্যাটাগরিতে ৪২ জন সেরা করদাতাদের মাঝে সন্মাননা পুরষ্কার ও ক্রেস্টসহ অন্যান্য উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেয়া হয়।

ওইসময় বক্তারা বলেন, দেশের কাঙ্খিত সেবা পেতে হলে কর প্রদানের কোনো বিকল্প নেই, স্ব-প্রণোদিত হয়ে আয়কর প্রদান করে স্বনির্ভর বাংলাদেশ গড়ায় শরীক হওয়ার জন্য কর প্রদানযোগ্য প্রত্যেক দেশপ্রেমিক নাগরিকদের প্রতি তারা উদাত্ত আহ্বান জানান।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads