ads

বৃহস্পতিবার , ২৫ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ইউপি নির্বাচনে লড়ছেন সহোদর ২ ভাই

খবর টি পড়েছেন : ২৩২
নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ইউপি নির্বাচনে লড়ছেন সহোদর ২ ভাই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আসন্ন ২৮ নভেম্বর অনুষ্ঠেয় তৃতীয় ধাপের নির্বাচনে শেরপুরের নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্যপদে সহোদর ২ ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২ ভাইয়ের ভোটের লড়াই নিয়ে এলাকার ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ওই ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬নং ওয়ার্ডের ২ বারের ইউপি সদস্য আবদুল জব্বার আলী (টিউবওয়েল) ও তার ছোট ভাই মাসুদ রানা (ফুটবল)। তারা ইউনিয়নের পানিহাটা গ্রামের বাসিন্দা।

Shamol Bangla Ads

এদিকে এ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন আমানুল্লাহ। ফলে সদস্যপদের নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে আলোচনা চলছে। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউপিতে দুটি গ্রাম পানিহাটা ও রামচন্দ্রকুড়া নিয়ে ৬ নম্বর ওয়ার্ড। পানিহাটা গ্রামে ভোটার ৯১৩ ও রামচন্দ্রকুড়ায় ভোটার ৬০১ জন। এ ওয়ার্ডে ২ ভাই ছাড়াও আরও ২ প্রার্থী আছেন।

পানিহাটা গ্রামের ভোটার সাইফুল ইসলাম বলেন, একই গ্রামের দুই ভাই প্রার্থী হয়েছেন। স্থানীয় লোকজন চাইছেন, নিজেদের গ্রাম থেকেই কেউ নির্বাচিত হোক।

Shamol Bangla Ads

প্রার্থিতার ব্যাপারে মাসুদ রানা বলেন, তার বড় ভাই ২ বারের নির্বাচিত সদস্য। এবার তাকে ছাড় দিতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি তা মানেননি। তাই তিনিও প্রার্থী হয়েছেন। পরিবারের অধিকাংশ আত্মীয়স্বজন তার পক্ষে আছেন। আর আবদুল জব্বার আলী বলেন, তিনি পরীক্ষিত প্রার্থী। জীবনের বাকি সময়ও নির্বাচন করে যাবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলায় নবমবারের মত সেরা করদাতা সাদী, তরুণ… পরবর্তী সংবাদ শেরপুরে ইউপি নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads