ads

বুধবার , ২৪ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আরও ৩ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ২৪, ২০২১ ৭:০৫ অপরাহ্ণ

শেরপুরে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই সদর উপজেলার বাসিন্দা। ২৪ নভেম্বর বুধবার বিকেলে সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় (বুধবার দুপুর পর্যন্ত) জেলায় মোট ২৯টি নমুনা পরীক্ষায় ওই তিন জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৪ হাজার ৭৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৮৫ জন। আর মারা গেছেন ৯১ জন।

জেলায় গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ১০.৩৪ ভাগ। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ৬ জন। তারা সবাই নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২০২০ সালের ৫ মার্চ জেলায় প্রথম ২ নারীর করোনা শনাক্ত হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads