ads

বুধবার , ২৪ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
নভেম্বর ২৪, ২০২১ ৭:০০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে শ্বশুর বাড়ি থেকে শফিকুল ইসলাম (৫৫) নামে এক জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৪ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার বকচর এলাকার নূর ইসলামের বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার বাগেরভিটা গ্রামের মৃত ছৈয়দুর রহমানের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, শফিকুল ইসলাম কসমেটিকের ব্যবসা করেন। বিয়ের পর থেকে শফিকুল ইসলাম তার স্ত্রী এক ছেলে আরিফ (১৭) ও মেয়ে সোমাকে (৭) নিয়ে শ্রীবরদী উপজেলার বকচর গ্রামের শ্বশুর নুর ইসলামের বাড়ি থাকতো। কিছুদিন যাবত তার স্ত্রী ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে। সে মাঝে মধ্যে শ্বশুর বাড়ি এসে থাকে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার ছোট মেয়ে সোমাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরের দরজা ও জানালা বন্ধ করে গলায় রশি বেঁধে ঘরের আড়ার সাথে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন তাকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘরের চালের টিন খুলে নিহতের লাশ উদ্ধার করে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরর প্রক্রিয়া চলছে।

Need Ads