শেরপুরের নালিতাবাড়ীতে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর শনিবার সকালে ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে উপজেলার মধুটিলা রেঞ্জের মধুটিলা ইকোপার্কে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকার বন সংরক্ষক কর্মকর্তা মোল্লা রেজাউল করিম।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, ঢাকার বন সংরক্ষক কর্মকর্তা এ কে এম জহির উদ্দীন আকন।
বিভাগীয় বন কর্মকর্তা এ কে এম রুহুল আমীনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস আলী দেওয়ান, হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. সুরুজ মিয়া প্রমুখ।

কর্মশালায় শেরপুরের বালিজুড়ি, রাংটিয়া ও মধুটিলা রেঞ্জের আওতাধীন ২৭টি এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) ২৭০ জন সদস্য অংশ নেন।









