ads

শনিবার , ২০ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধু আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে আবারও চ্যাম্পিয়ন সদর উপজেলা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ২০, ২০২১ ৬:৩৬ অপরাহ্ণ

মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেরপুর আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর শনিবার বিকেলে শহরের চকপাঠকস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা ফুটবল উপ-পরিষদ আয়োজিত ওই টুর্নামেন্টে সদর উপজেলা দল নকলা উপজেলা দলকে ২-১ গোলে পরাজিত করে আবারও চ্যাম্পিয়ন হয়েছে।

Shamol Bangla Ads

খেলার প্রথমার্ধের ২৮ মিনিটের সময় রাজনের গোলে এগিয়ে যায় শেরপুর সদর উপজেলা দল। পরে দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে নকলা উপজেলা। কিন্তু খেলার ৫৪ মিনিটের সময় সদর উপজেলা দল সিজারের গোলে ২-০ গোলে এগিয়ে যায়। পরে ৬৯ মিনিটের সময় নকলা উপজেলা দলের সজল একটি গোল করলেও ২-১ গোলের ব্যবধানে জয়ী হয় সদর উপজেলা দল। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন সদর উপজেলার মিডফিল্ডার রাশেদুল ইসলাম মো. জিহান।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ওইসময় তিনি বলেন, শরীর-মনকে সুস্থ রাখতে খেলাধূলার কোন বিকল্প নেই। তাই জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে যাচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতাও আয়োজন করা হবে।

Shamol Bangla Ads

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকপত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।

জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনূর বেগম বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ টুর্নামেন্টে নকআউট ভিত্তিতে জেলার ৫ উপজেলা দল অংশ নেয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads