বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, শেরপুর সদর উপজেলা শাখার কমিটি পুন:গঠন ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মো. গোলাম রাব্বানীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও শেরপুর জেলা শাখার সভাপতি নুরুন্নাহার খানম।
এ সময় সদর উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে সৈয়দ শাহাদাত হোসেন আরজুকে সভাপতি ও মো. জুলফিকুর রহমানকে নির্বাহী সভাপতি এবং মোহাম্মদ সামছুজ্জামান শামীমকে সাধারণ সম্পাদক ও মো. রুহুল আলম মুকুলকে নির্বাহী সাধারণ সম্পাদক, মোহাম্মদ শফিউল আলম সোহাগকে সাংগঠনিক সম্পাদক করে এক বছর মেয়াদী ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়।




