ads

শুক্রবার , ১৯ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার নালিতাবাড়ীর গারো পাহাড়ে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ১৯, ২০২১ ১:২২ অপরাহ্ণ

এবার শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড় থেকে একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১৯ নভেম্বর শুক্রবার ভোরে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্তের মায়াঘাঁষি এলাকা থেকে ওই বন্যহাতির মৃতদেহটি উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

বনবিভাগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে খাদ্যের সন্ধানে নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পানিহাতা এলাকায় পাহাড় থেকে বন্যহাতির একটি দল লোকালয়ে নেমে এসে ফসলের ক্ষেতে হানা দিয়ে আসছিলো। এর মধ্যেই শুক্রবার ভোরে পানিহাতা সীমান্তের মায়াঘাঁষি এলাকায় ফসলি ক্ষেতের পাশে একটি বন্যহাতির মৃতদেহ পড়ে থাকার খবর পায় বনবিভাগ।

উদ্ধার হওয়া বন্যহাতিটি মাদী এবং মাঝবয়সী। হাতিটি আসলে কি কারণে মারা গেছে তা এখনো জানা যায়নি। তবে ময়নাতদন্তের পর রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে বনবিভাগ।
এ নিয়ে ১০ দিনের ব্যবধানে শেরপুরের গারো পাহাড় সীমান্তে দুইটি হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটলো। এর আগে গত ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকায় বৈদ্যতিক জিআই তারে জড়িয়ে মারা যাওয়া আরেকটি বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছিলো। ওই ঘটনায় গতকাল বৃহস্পতিবার ৪ জনকে আসামি করে বন আদালতে একটি মামলা দায়ের করেছে বনবিভাগ।

Shamol Bangla Ads

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম জানান, পানিহাতা সীমান্তের মায়াঘাঁসি এলাকায় বেশ কয়েকদিন যাবত বন্যহাতির একটি দল অবস্থান করে আসছে। সকালে দিকে একটি হাতি মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। হাতিটি মাঝারি বয়সী। প্রাথমিকভাবে মনে হচ্ছে অসুস্থতাজনিত কারণে মারা যেতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও বলেন, ঘটনাস্থলটি মধুটিলা রেঞ্জে পড়েনি। ময়মনসিংহ রেঞ্জের গোপালপুর বিটে পড়েছে। তবে নালিতাবাড়ী উপজেলায়।

শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার বলেন, প্রাথমিকভাবে দেখে মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। পোস্টমর্টেমের মাধ্যমে সেটি জানা যাবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads