ads

বুধবার , ১৭ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কারাগার পরিদর্শন করলেন জেলা ও দায়রা জজ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ১৭, ২০২১ ১০:৩৫ অপরাহ্ণ

শেরপুরে জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল মামুন জেলা কারাগার পরিদর্শন করেছেন। ১৬ নভেম্বর মঙ্গলবার বিকেলে তিনি জেলা কারাগার পরিদর্শনে যান। ওইসময় তিনি কারাবন্দীদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যা শুনেন।

Shamol Bangla Ads

কারাগারে থাকা কারও আইনগত সহায়তার প্রয়োজন আছে কি না সে বিষয়েও খোঁজ-খবর নেন। সেইসাথে হাজতিদের খাবারের মান ও কারাবিধি অনুযায়ী কারাবন্দীদের প্রতি জেল কর্তৃপক্ষের দায়িত্বশীল আচরণের বিষয়ে খোঁজ-খবর নেন।

পরিদর্শনকালে জেলা ও দায়রা জজের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) লুৎফুল মজিদ নয়ন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মামুন,সহকারী জজ কামরুল হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, জেল সুপার মো. আবুল কালাম আজাদ, জেলার মো. তরিকুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আকরাম হোসেন, বেসরকারি জেলা কারাগার পরিদর্শক এ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান ও শামছুন্নাহার কামাল প্রমুখ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads