ads

বুধবার , ১৭ নভেম্বর ২০২১ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ডিআইজি হারুন : সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে সরকারের জিরো টলারেন্স নীতি

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
নভেম্বর ১৭, ২০২১ ২:৩২ অপরাহ্ণ

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বলেছেন, সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সরকারের সেই নীতির আলোকেই পুলিশ কাজ করছে ও নিয়মিত টহল দিচ্ছে সীমান্ত এলাকাগুলোতে। পাশাপাশি চোরকারবারীদের ধরতে নিয়মিত পুলিশ অভিযান চালাচ্ছে। ১৭ নভেম্বর বুধবার দুপুরে শেরপুরের শ্রীবরদী থানা বার্ষিক পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ওইসব বলেন।
তিনি আরও বলেন, ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই লক্ষে আইজিপি মহোদয়ের নির্দেশে পুলিশ কাজ করছে। এরমধ্যে অন্যতম হলো বিট পুলিশিং কার্যক্রম। এতে করে প্রতিটা বিটেই পুলিশ যাচ্ছে। কষ্ট করে মানুষকে কিন্তু কোন ভোগান্তি করতে হচ্ছে না। পুলিশই জনগণের কাছে পৌঁছে যাচ্ছে। এতে জনগণের সাথে পুলিশের সম্পর্ক আরও সুন্দর হচ্ছে। এছাড়া কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সাথে মিলেমিশে বিভিন্ন ধরণের টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। পরিশেষে সবাইকে মাদক ও চোরাচালন বন্ধে এগিতে আসতে হবে। সবাই এগিয়ে আসলে এই দেশটা সুন্দর ও সমৃদ্ধ দেশে পরিণত হবে।
ওইসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, সিনিয়র সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, ডিআইজি’র স্টাফ অফিসার এএসপি ইমরানুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ওসি রেজাউল করিম, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, রেঞ্জ অফিসের ইনপেক্টর (ক্রাইম) লুৎফুল কবিরসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। পরে ডিআইজি পুলিশ সুপারসহ

Shamol Bangla Ads

অন্যান্যদের নিয়ে থানা চত্বরে ফলের গাছ লাগান। এর আগে আদিবাসীদের ঐতিহ্যবাহী সংস্কৃতিতে বরণ করা হয় আমন্ত্রিত অতিথিদের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads