ads

বৃহস্পতিবার , ১৮ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
নভেম্বর ১৮, ২০২১ ১:১১ অপরাহ্ণ

মাল্টিসেক্টরাল প্লাটফর্ম শক্তিশালী করণের লক্ষে শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে ওই সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশনের বিংস প্রজেক্টের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, আনোয়ার হোসেন সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি। পুষ্টি বিষয়ে আরো শক্তিশালী করণে নানা পদক্ষেপ নিয়ে সভায় বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন বিতংস প্রজেক্টের ম্যানেজার এনথনি বারিকদার। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা, উমর ফারুক, কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, জেলা পুষ্টি কমিটির কো-অর্ডিনেটর কৃষ্ণ পাল, ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, আজকের পত্রিকার প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, আমার সংবাদ প্রতিনিধি তাসলিম কবির বাবু প্রমূখ।
এতে উপজেরা বিংস প্রকল্পের প্রজেক্ট অফিসার রাম প্রসাদ ঘোষ, শুভ্রা কুবিসহ সভায় অংশ গ্রহণ করেন উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা। ওইসময় বয়স্ক ব্যক্তি, গর্ভবতী ও প্রসূতি নারী, শিশু-কিশোরদের প্রয়োজনীয় পুষ্টি নিয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয়।

Need Ads