ads

বৃহস্পতিবার , ১১ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর উপজেলার ১৪ ইউপিতে ভোট গ্রহণ শুরু

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ১১, ২০২১ ৯:৫৫ পূর্বাহ্ণ

শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টায় এ ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকেই বেশিরভাগ কেন্দ্রেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Shamol Bangla Ads

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১৪ ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ পদে ১১ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার চেয়ারম্যান পদে ৪৩ জন, সাধারণ সদস্য পদে ৫৩৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯৬ জনসহ মোট ৭৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১৫০টি ভোট কেন্দ্রে ৭৩৪ টি বুথে ৩ লক্ষ ১৯ হাজার ৮৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সকাল নয়টার দিকে সদর উপজেলার তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধলা ইউনিয়নের বাকেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।

Shamol Bangla Ads

তারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আল বেরুনী জানান, এ কেন্দ্রে দুই হাজার ৪১৫ জন ভোটার রয়েছেন। ৬টি বুথে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন শুরু হয়েছে। প্রতি ইউনিয়নে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে।

কোথাও কোন বিশৃঙ্খলা হলে আমরা তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবো।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads