ads

বৃহস্পতিবার , ১১ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ৯ ইউপিতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

খবর টি পড়েছেন : ১৭২
নকলায় ৯ ইউপিতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

উৎসবমুখর পরিবেশে শেরপুরের নকলায় ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৫জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ১১ নভেম্বর শুক্রবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা উপজেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

Shamol Bangla Ads

প্রতীকপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীরা হলেন গনপদ্দী ইউনিয়নে মো. শামছুর রহমান আবুল (নৌকা) স্বতন্ত্র মো. আমীর হামজা (মোটরসাইকেল) ও মো. কামাল মিয়া (আনারস)।
নকলা ইউনিয়নে মো. আনিছুর রহমান সুজা (নৌকা) স্বতন্ত্র মো. মুরাদুজ্জামান (আনারস), মো. আবু বকর ছিদ্দিক ফারুক (মোটরসাইকেল) ও মো. আব্দুল হালিম (ঘোড়া)।

উরফা ইউনিয়নে মুহাম্মদ রেজাউল হক হীরা (নৌকা) ও স্বতন্ত্র মুহাম্মদ নুরে আলম তালুকদার ভুট্টো (চশমা)।
গৌড়দ্বার ইউনিয়নে) শওকত হোসেন খান মুকুল (নৌকা), স্বতন্ত্র মো. হামিদুর ইসলাম (ঘোড়া), মোবারক হোসেন (চশমা), খন্দকার রবিউল করিম মানিক (আনারস), মো. মনির খান (মোটরসাইকেল) ও খন্দকার ইলিয়াস হোসেন (লাঙ্গল)।

Shamol Bangla Ads

বানেশ্বর্দী ইউনিয়নে আঞ্জুুমান আরা বেগম রুমি (নৌকা), মো. শরিয়ত উল্লাহ (হাতপাখা), মো. শহিদুল ইসলাম (মোটরসাইকেল), মাজহারুল আনোয়ার মহব্বত (আনারস) ও) খন্দকার জাকির হোসেন (চশমা)।

পাঠাকাটা ইউনিয়নে আলহাজ্ব মো. আব্দুস ছালাম (নৌকা), মোবারক হোসেন (আনারস), আব্দুল হক (চশমা), মোজাম্মেল হক ফকির (মোটরসাইকেল) ও মো. মোবারক হোসেন (হাতপাখা)।

টালকী ইউনিয়নে বদরুজ্জামান বদ্দি (নৌকা), মাজহারুল ইসলাম (টেলিফোন), মো. সায়েদুর রহমান তারা (আনারস), মো. জহিরুল ইসলাম (মোটরসাইকেল), মোজাফফর মহিউদ্দিন বুলবুল (ঘোড়া) ও এসএম খোরশেদ আলম সবুজ (চশমা)।
চরঅষ্টধর ইউনিয়নে বীরমুক্তিযোদ্ধা মো. গোলাম রব্বানী (নৌকা) ও মো. শাহজাহান (আনারস)।

চন্দ্রকোনা ইউনিয়নে মো. সাজু সাইদ ছিদ্দিকী (নৌকা) ও মো. কামরুজ্জামান (আনারস) উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তারেক আজিজ এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, তৃতীয় ধাপে অনুষ্টিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহন আগামি রবিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সদর উপজেলার ১৪ ইউপিতে ভোট গ্রহণ শুরু পরবর্তী সংবাদ শেরপুরে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় শেষ হলো ইউপি নির্বাচনের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads