ads

বুধবার , ১০ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কৃষক সম্প্রসারণ সেবার কর্ম- পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
নভেম্বর ১০, ২০২১ ৫:২২ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে ইউনিয়ন পর্যায়ে কৃষক সম্প্রসারণ সেবার কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠতি হয়েছে। ১০ অক্টোবর বুধবার সকাল ১১ টায় কৃষি সম্প্রসারণ অফিসের সেমিনার কক্ষে ওই কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বিংস প্রজেক্টের সহযোগতিায় সিভিএ ও কৃষক দলের আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন সভার উদ্বোধনী ঘোষণা ও সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রকল্পের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন বাংলাদশ ইনশিয়িটিভ টু এনহেন্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স ( বিংস) প্রজেক্টের কৃষি বিশেষজ্ঞ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিকুল হাসান, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম।
বিংস প্রকল্পের প্রজেক্ট অফিসার শুভ্রা কুবি ও সিডিএফ ফরহাদ আলম সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন তাতীহাটি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইউপি সদস্য গোলাম মোস্তাফা।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের ১১ টি কৃষি সেবার মান নিয়ে তুলনামূলক মান সম্পন্ন স্কোর কার্ড প্রদর্শন ও পরবর্তী কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

Shamol Bangla Ads

সভায় উপস্থিত ছিলেন বিংস প্রকল্পের প্রজেক্ট অফিসার রাম প্রসাদ ঘোষ, সুব্রত চাকমা সহ ৬ টি ইউনিয়নের চেয়ারম্যান, উপ- সহকারি কৃষি কর্মকর্তা, মেম্বার, উৎপাদক দলের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads