ads

বুধবার , ১০ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে র‌্যাবের অভিযানে তক্ষকসহ ২ ব্যক্তি আটক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ১০, ২০২১ ৫:০৩ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে একটি জীবিত তক্ষকসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের সদস্যরা। ৯ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার বকচর কন্টিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

Shamol Bangla Ads

আটককৃতরা হচ্ছে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার মৃত ইয়াজুল হকের ছেলে ফখরুল ইসলাম (৪৫) ও শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা চকপাড়া এলাকার ইছা হকের ছেলে আমিনুল ইসলাম। আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৫টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে শ্রীবরদী উপজেলার বকচর কন্টিপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। ওইসময় অবৈধভাবে বন্যপ্রাণী একটি জীবিত তক্ষকসহ ফখরুল ও আমিনুলকে আটক করা হয়। আটককৃতদের ভাষ্যমতে, উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ধৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ জেলার বিভিন্ন স্থানে বন্য প্রাণী তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ওই ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads