ads

বুধবার , ১০ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইউপি নির্বাচনে কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ১০, ২০২১ ৩:৫৮ অপরাহ্ণ

আগামীকাল ১১ নভেম্বর বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১০ নভেম্বর বুধবার সকাল থেকেই ব্যালট পেপার ছাড়া অন্যান্য সব নির্বাচনী সরঞ্জামাদি গাড়িতে করে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়। কঠোর নিরাপত্তায় এসব সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন পুলিশ-আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে শুধু ব্যালটপেপার ভোটের দিন বৃহস্পতিবার সকালে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।

Shamol Bangla Ads

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে শেরপুর সদর উপজেলার ১৪ ইউনিয়নের মধ্যে তিনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাকি ১১টি ইউনিয়নে ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ১৪ ইউনিয়নেই ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন হবে।

এ নির্বাচনে ৪৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৫৩৪ জন সাধারণ সদস্য প্রার্থী ও ১৯৬ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪টি ইউনিয়নে মোট ৩ লাখ ১৯ হাজার ৮৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ১৫০টি কেন্দ্রে ৭৩৪টি ভোট কক্ষ থাকবে।

Shamol Bangla Ads

জেলা নির্বাচন কর্মকর্তা মো. শানিয়াজ্জামান জানান, নির্বাচন সুষ্ঠু করতে পর্যাপ্ত আনসার, পুলিশ, র‌্যাব ও প্রতি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া তিনজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের টিমও মাঠে থাকবে। কোন কেন্দ্রে কেউ যদি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads