‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় ৫০ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

৬ নভেম্বর শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা বাহাউদ্দিন, স্বনির্ভর সঞ্চয় ঋণদান সমবায় সমিতির সভাপতি হানিফ উদ্দিন প্রমুখ।

ওইসময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমবায়ী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।









