‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন, সমবায় দপ্তরের আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

৬ নভেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ। পরে এক র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুকনুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শামছুল আলম, ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান।

ওইসময় উপজেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।




