শেরপুরে জেল হত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর বুধবার শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

ওইসময় তিনি বলেন, ঐতিহাসিক ৩ নভেম্বর জাতির ইতিহাসে অন্যতম বেদনাবিধূর ও কালিমালিপ্ত এক দিন। এদিন ইতিহাসের জঘন্য ও বর্বরোচিত জেল হত্যাকাণ্ড সংঘটিত হয়। কারাগারে নিরাপদ আশ্রয়ে থাকাবস্থায় এমন হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সিনিয়র সহ-সভাপতি মজদুল হক মিনু, সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপ-দপ্তর সম্পাদক বিনয় সাহা, হুইপ কন্যা সাদিয়া রহমান অপি প্রমুখ।

বক্তব্য শেষে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




