ads

বুধবার , ৩ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর সেই বাকপ্রতিবন্ধি ধর্ষিতা যুবতীর ডাক্তারি পরীক্ষায় অনিয়মের অভিযোগ

খবর টি পড়েছেন : ১৮৪
শ্রীবরদীর সেই বাকপ্রতিবন্ধি ধর্ষিতা যুবতীর ডাক্তারি পরীক্ষায় অনিয়মের অভিযোগ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে ফের মেডিকেল বোর্ডে পরীক্ষা

শেরপুরের শ্রীবরদীর চাঞ্চল্যকর সেই বাকপ্রতিবন্ধি ধর্ষিতা যুবতীর (২৬) ডাক্তারি পরীক্ষায় অনিয়মের অভিযোগে অবশেষে দীর্ঘ প্রায় ২ মাসের অধিক সময়ের পর জেলা ম্যাজিস্ট্রেট মো. মোমিনুর রশিদের নির্দেশে ফের মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে তার পুনঃপরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। ৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতালে সেই ভিকটিম প্রতিবন্ধির ধর্ষণ সংক্রান্তে পুনঃ পরীক্ষা-নিরীক্ষা করবেন হাসপাতালের কনসাল্টেন (গাইনী) ডাঃ হাসিনাতুল ফেরদৌস লোপা ও মেডিকেল অফিসার ডাঃ উম্মে জান্নাতুল ফেরদৌস।

Shamol Bangla Ads

জানা যায়, গত ১১ আগস্ট বিকেলে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া দক্ষিণ গড়পাড়া এলাকার দরিদ্র কৃষক পরিবারের বাকপ্রতিবন্ধি যুবতীকে নিজের বাড়ীতে কেউ না থাকার সুযোগে ফুসলিয়ে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে স্থানীয় প্রতিবেশী হারেজ আলী (৪৩)। ওই ঘটনার বিষয়ে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এছাড়া ঘটনার বিষয়ে থানায় মামলা হলে ১৪ আগস্ট বিকেলে জেলা সদর হাসপাতালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়। অভিযোগ রয়েছে, ভিকটিমের পরীক্ষাকালে সংশ্লিষ্ট সূত্র ধর্ষণের সত্যতা বা আলামত পাওয়া গেছে বলে ভিকটিমের সাথে থাকা পরিবারের সদস্যদের জানায়। কিন্তু পরবর্তীতে ধর্ষিতা ওই যুবতীর বয়স ২৬ বছর হওয়া স্বত্বেও ২১ আগষ্ট স্বাক্ষরিত রিপোর্টে তার ‘সতিচ্ছেদ অক্ষুন্ন বা অক্ষত’ এবং ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। আর ওই রিপোর্টে ২ জন চিকিৎসকের নামসহ ও একজনের নামবিহীন স্বাক্ষর থাকলেও কোনটিতেই নেই তারিখ।

অন্যদিকে ওই মেডিকেল রিপোর্টের বিষয়ে সংক্ষুব্ধ হয়ে ভিকটিমের পরিবারের তরফ থেকে গত ২৫ আগস্ট শেরপুরের সিভিল সার্জন ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আনোয়ারুর রউফের নিকট দায়ের করা একটি লিখিত অভিযোগে বলা হয়, হাসপাতালের আরএমও ডাঃ খাইরুল কবির সুমনের কারসাজিতে ওই ভিকটিমের ডাক্তারী পরীক্ষায় অনিয়ম করে মিথ্যে রিপোর্ট দেওয়া হয়েছে। সেইসাথে ওই বিষয়ে উচ্চতর মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে ধর্ষণ সংক্রান্তে পুনঃপরীক্ষা-নিরীক্ষা এবং পরীক্ষা শেষে পুনঃমূল্যায়নকৃত মেডিকেল সার্টিফিকেট সরবরাহের দাবি জানানো হয়। এছাড়া অভিযোগের অনুলিপি দেওয়া হয় জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিকসহ জেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি, জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলেও।

Shamol Bangla Ads

কিন্তু অভিযোগের বিষয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে কোন পদক্ষেপই নেয়া হয়নি। তবে অভিযোগের অনুলিপির প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে গত ২১ অক্টোবর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়। আর নির্দেশনার আলোকে সিভিল সার্জনের তরফ থেকে গত ২৫ অক্টোবর ২ সদস্যের পুনঃমেডিকেল বোর্ড গঠন করে তাদেরকে ওই ভিকটিমের ধর্ষণ সংক্রান্তে পরীক্ষা-নিরীক্ষা করতঃ সনদপত্র সরবরাহের নির্দেশ দেওয়া হয়।

এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডাঃ আনোয়ারুর রউফ ভিকটিমের পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগের বিষয়ে বলেন, ধর্ষণ সংক্রান্তে পরীক্ষাগুলো সাধারণত নারী গাইনী চিকিৎসকরা করে থাকেন এবং এক্ষেত্রে অনিয়ম হওয়ার সম্ভাবনা দেখি না। তবে ওই বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নির্দেশনার আলোকে পুনঃমেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ডে পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুতই সনদপত্র সরবরাহ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেল হত্যা দিবসে জেলা আওয়ামী লীগের আলোচনা… পরবর্তী সংবাদ শেরপুরে অবশেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত বর্জন প্রত্যাহার করলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads