ads

বুধবার , ৩ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কিশোর গ্যাং অপসংস্কৃতি রোধে র‌্যাবের সচেতনতামূলক সভা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ৩, ২০২১ ৩:২৫ অপরাহ্ণ

‘সবার হোক একটাই পণ কিশোর অপরাধ করবো দমন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে ‘কিশোর গ্যাং অপসংস্কৃতি এবং আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর বুধবার দুপুরে শহরের জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে র‌্যাব-১৪, সিপিসি-১ এর উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।

Shamol Bangla Ads

জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন র‌্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল কান্তি সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন র‌্যাব-১৪, সিপিসি-১ এর এসআই আশরাফুল ইসলাম।

সভায় বক্তারা কিশোর গ্যাং এর নেতিবাচক বিষয়গুলো আলোচনা করে বলেন, কিশোর গ্যাং কালচার বন্ধ করতে অভিভাবকদের সচেতনতার বিকল্প নেই। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে কিশোর গ্যাং এর কুফল নিয়ে র‌্যাবের তৈরি ভিডিও ডকুমেন্টারী প্রদর্শন ও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, র‌্যাবের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads