শেরপুরে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং ৩২৭৭) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর মঙ্গলবার রাতে শহরের গোপালবাড়ীস্থ পৌর ট্রাক টার্মিনালস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত ওই আলোচনা সভায় সভাপত্বি করেন সংগঠনের সভাপতি মোঃ আরিফ রেজা।

সভাপতির বক্তব্যে মোঃ আরিফ রেজা বলেন, শেরপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের জয়ী করতে আমাদের সকল শ্রমিক নেতা-কর্মী ভাইদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনারা জানেন ইতোমধ্যে ১৪টি ইউনিয়নের মধ্যে ৩টিতে আমাদের নৌকা প্রতীকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১১টি ইউনিয়নেও নৌকার প্রার্থীদের বিজয়ী করতে হবে। এজন্য আপনারা যার যার এলাকায় প্রচার-প্রচারণা চালাবেন।
অনুষ্ঠানে জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা রুকুনুজ্জামান রঞ্জু, কার্যকরি সভাপতি ফারুক আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, জেলা বেসিক ট্রেড শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, জেলা সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ ফখরুল হাসান, সংগঠনের সদর উপজেলার উপ-কমিটির সভাপতি-সম্পাদক ও জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের আওতাধীন বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আব্দুল হামিদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আব্দুল হামিদ।
ওইসময় জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ বাদশা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন বিল্লালসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী ও বিভিন্ন উপ-কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




