ads

বুধবার , ৩ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী আ.লীগ নেতা রাসেল

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ৩, ২০২১ ২:১৫ অপরাহ্ণ

শ্রীবরদীর খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষেদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ও আওয়ামী লীগের মনোনয়ন পেতে গণসংযোগ করার পাশাপাশি দীর্ঘদিন থেকেই স্বেচ্ছায় জনসেবা ও সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ নেতা এ.বি.এম মাইনুল হাসান রাসেল। বাবা মরহুম কফিল উদ্দিন মন্ডল ও গরিব অসহায় সাধারণ মানুষের পাশে থেকে সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন। এছাড়া তিনি একজন কবিও। সাধারণ মানুষের কষ্টের কথাগুলো তার কবিতায় ফুটে উঠেছে।
ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে উঠান বৈঠক করেছেন। এছাড়াও তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বাড়ি বাড়ি উঠান বৈঠক সহ বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে আসছেন ।
জানা গেছে, ইউনিয়নবাসীর পাশে থেকে দীর্ঘদিন ধরে শিক্ষা,সাংস্কৃতি ও অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায়, বিশেষ করে প্রাণঘাতী করোনাকালিন সময়ে ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে থেকে ব্যক্তিগতভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করে নজর কারেন এবং অনেক আগেই ইউনিয়নবাসীর মনে জায়গা করে নেন। যার ফলে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণের কথা শুনে ইতিমধ্যে ডিজিটাল ইউনিয়ন পরিষদের স্বপ্ন দেখতে শুরু করেছে খড়িয়া কাজিরচর ইউনিয়নবাসী।
আওয়ামী লীগ নেতা এ.বি.এম মাইনুল হাসান রাসেল বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমি গ্রামকে শহরে রূপান্ত করার অঙ্গীকার নিয়েখড়িয়া কাজিরচর ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করে যেতে চাই। আমি জনগণের শাসক হতে চাইনা, আমি জনগণের সেবক হতে চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে তাহার একজন ক্ষুদে সমর্থক হিসাবে ৮নং খড়িয়া কাজির চর ইউনিয়নকে আধুনিক ডিজিটাল ইউনিয়ন ও মাদক মুক্ত ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। ওইসময় তিনি ইউনিয়নবাসীর সবাইকে পাশে থাকার আহবানও জানান । তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে তিনি নৌকার মাঝি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান ও সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

Shamol Bangla Ads

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads