ads

বুধবার , ৩ নভেম্বর ২০২১ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে রাস্তায় গাছের গুড়ি রাখায় ২ করাতকল মালিককে জরিমানা

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
নভেম্বর ৩, ২০২১ ১২:১৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে রাস্তার পাশে বিপদজনকভাবে গাছের গুড়ি/টুকরো রাখায় দুই করাতকল মালিককে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার হাতীবান্দা ইউনিয়নের পাগলারমুখ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফারুক আল মাসুদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝিনাইগাতীর পাগলারমুখ এলাকায় কয়েকটি করাতকলের সামনের ঝিনাইগাতী-শেরপুর সড়কের পাশেই বিপদজনকভাবে গাছের গুড়ি রাখা হচ্ছিল। এতে যেকোন সময় দুর্ঘটনার আশঙ্কা ছিল।

রাস্তা যানজটমুক্ত রাখা ও দুর্ঘটনা থেকে রক্ষা পেতে ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুই করাতকল মালিককে চার হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Shamol Bangla Ads

অভিযানকালে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads