ads

বুধবার , ৩ নভেম্বর ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে জেল হত্যা দিবস পালিত

মো. শাহ জামাল, জামালপুর - ফটো কার্ড
নভেম্বর ৩, ২০২১ ৪:০০ অপরাহ্ণ

জামালপুরে যথাযোগ্য মর্যাদায় জেলা হত্যা দিবস পালিত হয়। এ উপলক্ষে ৩ নভেম্বর আওয়ামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক আলোচনা সভার আয়োজন করেছে। জেলা-উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের মালা অর্পণ করা হয়।

Shamol Bangla Ads

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএস মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মো. বাকী বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ছানোয়ার হোসেন, সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল মনি, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম প্রমুখ।

মেলান্দহ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সম্পাদক মো. জিন্নাহ প্রমুখ।

Shamol Bangla Ads

বেলা সাড়ে ১১টায় মেলান্দহ সাধুপুর হুমায়ুন কবির টেকনিক্যাল ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে। ইনস্টিটিউটের সুপার. ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন-কবি দেলোয়ার হোসেন। মুখ্য আলোচক ছিলেন-রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাকের সংবাদদাতা শাহ্ জামাল।

আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফজলুল করিম ফরহাদ চেয়ারম্যান, সম্পাদক আলতাফ হোসেন, সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি সাখাওয়াত হোসেন তালুকদার প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

 

Need Ads