ads

সোমবার , ৮ নভেম্বর ২০২১ | ১৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে পায়ুপথ থেকে ৯৭৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

মো. শাহ জামাল, জামালপুর - ফটো কার্ড
নভেম্বর ৮, ২০২১ ৬:৩৪ অপরাহ্ণ

জামালপুরে অভিনব কায়দায় পাচারকালে ইয়াবা ব্যবসায়ীর পায়ুপথ থেকে প্রায় তিন লাখ টাকা সমমূল্যের ৯৭৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় দুই ইয়াবা কারবারীকে আটক করা হয়। ৮ নভেম্বর সোমবার র‌্যাব-১৪ (সিপিসি-১) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হলেন- বান্দরবনের লামা উপজেলার ভূলা হাজরা গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে মো. আনোয়ার সাদেক (১৮) ও কক্সবাজারের ঈদগাহ উপজেলার ভাদিতলা কলেজ গেইট এলাকার মো. নাসির আলমের ছেলে মো. রিয়াজ উদ্দিন (১৮)।

কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান বলেন, আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্নস্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ৭ নভেম্বর রবিবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার গহেরপাড়ায় এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় জানা যায়, আনোয়ার সাদেক ৯৭৫ পিস ইয়াবা পেটের অভ্যন্তরে ঢুকিয়ে রিয়াজ উদ্দিনের সহযোগিতায় কক্সবাজার থেকে জামালপুরে নিয়ে আসে ও পরবর্তীতে পায়ুপথ দিয়ে ইয়াবাগুলো বের করে ক্রেতার কাছে দেয়ার কথা ছিল।

Shamol Bangla Ads

তিনি বলেন, ইয়াবাগুলো পাচারের চেষ্টাকালে আটক করে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে আনোয়ারকে শারীরিক পরীক্ষা করানো হলে তার পেটে ইয়াবাগুলোর অস্তিত্ব পাওয়া যায়। হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করে রাতে কর্তব্যরত চিকিৎসক তার পেটের অভ্যন্তরে থাকা ৯৭৫ পিস ইয়াবা মলদ্বার দিয়ে বের করেন। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য দুই লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় রাতেই জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটকদের পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Need Ads